শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার পূর্বাঞ্চল। কানাডায় আঘাত হানার পূর্বে ঝড়টি আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে।
ঝড়ের আঘাতে ২৪ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392446814.jpg[/img]প্রচণ্ড তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের একটি ইনডোর কমপ্লেক্সের ছাদ ভেঙে পড়ে।
কানাডার আবহাওয়া অফিস দেশের নাগরিকদের শীতকালীন ঝড়ের বিষয়ে সতর্ক করেছে।
শীতকালীন ঝড়টি বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে প্রথম আঘাত আনে। ঝড়ের ফলে অনেক বিদ্যুতের খুটি ও গাছপালা তুষারে ঢেকে যায়; রাস্তায় সৃষ্টি হয় জানজট।
এরপর শুক্রবার দক্ষিণ অঞ্চলের সাড়ে ৪ লাখ লোক বিদ্যুৎ সুবিধা পায়নি। হঠাৎ বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন তারা।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]