ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝে জর্জিয়ায় এসে পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘ইউএসএস টেইলর’ জর্জিয়ায় পৌঁছেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের জন্য আমেরিকা ও জর্জিয়া তৎপরতা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরে জর্জিয়ার সঙ্গে আমেরিকার যৌথ মহড়ায় অংশ নেবে।
বর্তমানে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার মাঝেই রাশিয়ার আশেপাশের দেশগুলোতে সমরশক্তি বাড়িয়ে চলেছে ন্যাটো। বাল্টিক ও কৃষ্ণ সাগরীয় অঞ্চলে ন্যাটোর শক্তি আরও বাড়ানো হবে বলে সংস্থাটির মহাসচিব এন্ডার্স ফগ রাসমুসেন সম্প্রতি ঘোষণা করেছেন।
আমেরিকাসহ পাশ্চাত্য অভিযোগ করেছে, ইউক্রেনে সহিংসতা উস্কে দিচ্ছে রাশিয়া। তবে প্রথম থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) // টিআই [/b]
ঘেরাও হচ্ছে রাশিয়া
ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝে জর্জিয়ায় এসে পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দূতাবাসের এক
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















