এক সময় ছিলেন প্রচণ্ড মুসলিম-বিদ্বেষী। কিন্তু এখন হয়েছেন একজন ধর্মপ্রাণ মুসলিম, পবিত্র হজ্জ সম্পন্ন করেছেন। এখন তিনি দেশে ফিরে গিয়ে নতুন একটি ইসলামিক রাজনৈতিক দল গঠন করেছেন। বলা হচ্ছে ইসলামবিরোধী জঘন্য চলচ্চিত্র 'ফিৎনা'র পরিচালক আরনুড ভ্যান ডুর্নের কথা। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
হজ্জ করে সম্প্রতি তিনি তার দেশ নেদারল্যান্ডে ফিরেছেন। সেখানে তিনি 'ইসলামিক পার্টি ফর ইউনিটি' নামে একটি ইসলামপন্থী রাজনৈতিক দল গঠন করেন। এই দলটি আগামী ১৯ মার্চের মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি।
ভ্যান ডুর্নের যুক্তি হচ্ছে, মুসলমানদেরকে নিজেদেরকে তুলে ধরার একমাত্র উপায় হচ্ছে রাজনীতিতে এগিয়ে আসা। রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্জন করতে হবে মুসলমানদের। উল্লেখ্য, নেদারল্যান্ডে প্রায় ১০ লক্ষ মুসলমানের বাস।
তিনি বলেন, "আমাদের সমস্ত কিছু ইসলামভিত্তিক। আমরা সংখ্যালঘুদের জন্য এবং জীবজগতের কল্যাণে কাজ করতে এসেছি।" সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ইসলামিক পার্টি গঠন করলেন এক সময়ের ইসলাম বিদ্বেষী