পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতিকে ব্যর্থ চেষ্টা বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া কোনোভাবেই পরমাণু কর্মসূচি বন্ধ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
চীনে নবম ব্রিকস সম্মেলনে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়ে পুতিন আরও বলেন, উত্তর কোরিয়ার এ ধরনের সামরিক তৎপরতা বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে।
আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট।
এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
এমএ





