বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, ওই দুই চ্যানেল দাবি করেছিল—আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা ‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে খবরটি প্রচার করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।
পরে হোয়াইট হাউস বিষয়টি নাকচ করে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কোনো সফর এখনো নির্ধারিত হয়নি। রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে পাকিস্তান সফরের কোনো সময়সূচি চূড়ান্ত হয়নি।”
জিও নিউজ এক বিবৃতিতে জানায়, যাচাই ছাড়া সংবাদ সম্প্রচারের জন্য তারা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছে। আর এআরওয়াই নিউজ জানায়, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সফর সংক্রান্ত কোনো তথ্য না থাকায় তারা সংবাদটি সরিয়ে নেয়।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন। সম্প্রতি হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেলেও, সরাসরি সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এনএইচ