সৌদি শিক্ষা মন্ত্রণালয় ইসলামিক দিবস ছাড়া অন্য সব ধর্মের গুরুত্বপূর্ণ দিবসের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে।
খালিজ টাইমসের সূত্রে জানা যায় দেশের আন্তর্জাতিক স্কুলগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু ইসলামিক অনুষ্ঠানেই বাধ্যতামূলক ছুটি দিতে হবে। ফলে সৌদিতে বড়দিন ও ইংরেজি নববর্ষে স্কুলগুলো খোলা থাকবে।

সব স্কুলকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতে বলা হয়েছে।যেসব স্কুল এই নির্দেশনা মানবে না তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

নাজিব