ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
তবে, তাদেরকে দণ্ড থেকে একেবারেই অব্যাহতি দেয়া হবে কি না তা তামিলনাড়ু প্রাদেশিক সরকারের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ১৯৯১ সালে তামিলনাড়ু প্রদেশেই নিহত হন রাজীব গান্ধী।
মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের ১১ বছর পর এ রায় দিলেন সুপ্রিম কোর্ট। রাজীব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত এই তিন ব্যক্তি হলেন- সান্থান, মুরুগান ও পেরারিভালান।
মঙ্গলবার প্রধান বিচারপতি পি সত্যসিভামের নেতৃত্বে রিভিউ বেঞ্চ বসে। অভিযুক্তরা ক্ষমার অযোগ্য কেন্দ্রীয় সরকারের এ ধরনের দাবিকে নাকোচ করে দেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল গোলাম ভাহানভাটি জানান, অভিযুক্তদের কোন রকম করুণা পাওয়ার সুযোগ নেই।
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, 'দীর্ঘ কারাজীবনে তারা সুশৃঙ্খল জীবন-যাপন করেছেন। অন্যান্য বন্দীদেরকে বিনোদন ও লেখাপড়া শিখিয়েছেন। সুতরাং, তাদের প্রতি এখন আর কোন নির্যাতন বা অমানবিক কিছু করা ঠিক হবে না।'
এর আগে ২১ জানুয়ারি সুপ্রিম কোর্ট ১৫ অভিযুক্তকে মৃতুদণ্ড থেকে অব্যাহতি দেয়। এর কারণ হিসেবে কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযুক্তদেরকে অযৌক্তিকভাবে দীর্ঘদিন কারাগারে আটকে রাখাকে দায়ী করেন। মৃত্যুদণ্ড থেকে মওকুফ চেয়ে আবেদন করলেও কাগজপত্র তৈরি করতে গিয়ে এক দশক পার করে ফেলে প্রেসিডেন্টের কার্যালয়। এজন্যই সুপ্রিম কোর্ট তাদের প্রকৃত সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন।
সান্থান, পেরারিভালান ও মুরুগানকে ১৯৯৮ সালে রাজীব গান্ধীকে হত্যার জন্য অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০০ সালে তারা মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে প্রেসিডেন্ট বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনের ১১ বছর পর ২০১১ সালে তাদের জীবনভিক্ষার আবেদন বাতিল করে দেন প্রেসিডেন্ট। কিন্তু আবেদনের পর তারা ১১টি বছর কারাগারে কাটিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট যেটিকে অমানবিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুরুগানের স্ত্রী নলিনীকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তবে, রাজীব গান্ধীর বিধবা স্ত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তার মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
রাজীব গান্ধীর হত্যাকারীদের মৃত্যুদণ্ড বাতিল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।





