আফগান-মার্কিন নিরাপত্তা চুক্তিতে শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন না হামিদ কারজাই। এমনটাই মনে করছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার। খবর ডন অনলাইন, টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডবুলেটিনের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি চলাকালে এ অভিমত প্রকাশ করেন গোয়েন্দা সংস্থার পরিচালক। নিরাপত্তা চুক্তিটির ব্যাপারে তার অভিমত কী এ ব্যাপারে ক্ল্যাপারের কাছে জানতে চাওয়া হলে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "প্রেসিডেন্ট কারজাই নিরাপত্তা চুক্তিটিতে স্বাক্ষর করবেন বলে আমার মনে হয় না।"
হামিদ কারজাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের পর নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নতুন প্রেসিডেন্ট চুক্তিতে স্বাক্ষর করবেন কি না তা হামিদ কারজাইও জানেন না। ফলে আফগান-মার্কিন দ্বি-পাক্ষিক এই চুক্তিটি অনিশ্চয়তায় পড়ে গেল।
প্রসঙ্গত, দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হলে মূল বাহিনী আফগানিস্তান করলেও একটি কনটিনজেন্ট থেকে যাবে। তারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ দেয়ার কাজ করবে। তাছাড়া, বিশেষ সামরিক অভিযানও পরিচালনা করতে পারবে মার্কিন ওই স্পেশাল ফোর্স। উল্লেখ্য, চলতি বছরের মধ্যে আফগানিস্তানের মাটি ছাড়ার কথা আমেরিকাসহ সব ন্যাটো সেনা। চুক্তিটি শেষ পর্যন্ত স্বাক্ষরিত না হলে ২০১৪ সালের পর একজন বিদেশি সেনাও আফগানিস্তানে অবস্থান করতে পারবে না। সূত্র: ডন অনলাইন, টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন না কারজাই: মার্কিন গোয়েন্দা প্রধান
আফগান-মার্কিন নিরাপত্তা চুক্তিতে শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন না হামিদ কারজাই। এমনটাই মনে করছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার। খবর ডন অনলাইন, টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডবুলেটিনের।





