আবারো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন দু’নারী। তারা বলেছেন, ডনাল্ড ট্রাম্প তাদের শরীর স্পর্শ করেছেন বেপরোয়াভাবে। শালীনতার সীমা ছাড়িয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে।

দু’নারীর নাম জেসিকা লিডস ও মিসেস রাসেল কুকস। জেসিকা লিডস একটি পেপার কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেছেন, ১৯৮০র দশকের গোড়ার দিকে তিনি একটি ফ্লাইটে করে নিউ ইয়র্কে যাচ্ছিলেন। তার পাশের সিটেই বসা ছিলেন ডনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে ট্রাম্প ‘আর্মরেস্ট’ বা হাত রাখার হ্যান্ডেলটা উঠিয়ে রাখেন এবং তাকে আলিঙ্গন করা শুরু করেন। ‘তার হাত আমার পুরো শরীর স্পর্শ করতে থাকে’।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এসব কথা বলেছেন ওই দু’নারী। গত সপ্তাহের শুক্রবার ডনাল্ড ট্রাম্পের ২০০৫ সালের একটি অডিও-ভিডিও টেপ ফাঁস করে ওয়াশিংটন পোস্ট। তাতে তার যৌন জীবনের গোপন কথা বেরিয়ে আসে। তিনি স্বীকার করেন, তিনি একজন বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বেপরোয়াভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। তার পর দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়। সেখানে তিনি স্বীকার করেন, অনুমতি ছাড়াই তিনি নারীদের চুমু দেয়ার পক্ষে।

তাদের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়ার পক্ষে। কিন্তু এসব জিনিস তিনি নিজে কখনও করেন নি। কিন্তু ট্রাম্প যখন সেন্ট লুইসে এসব কথা বলছিলেন তখন ম্যানহাটানের বাসায় বসে অস্থির হয়ে উঠছিলেন ৭৪ বছর বয়সী জেসিকা লিডস। তিনি মনে করছিলেন, তার মুখের ওপর ট্রাম্প মিথ্যা কথা বলছেন। নিজের এপার্টমেন্টে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, আমার তখন মনে হচ্ছিল টিভির স্ক্রিনে ঘুষি মারি।

এখন থেকে তিন দশকেরও বেশি আগে তিনি একটি পেপার কোম্পানিতে চাকরি করতেন। তখন ম্যানহাটান থেকে ব্যবসার কাজে তিনি যাচ্ছিলেন নিউ ইয়র্ক। উঠেছিলেন ফার্স্টক্লাস কেবিনে। তার পাশের সিটেই ডনাল্ড ট্রাম্প। ফ্লাইট উড্ডয়নের ৪৫ মিনিটের মধ্যে ট্রাম্প তার আর্মরেস্ট উঠিয়ে দিয়ে জেসিকাকে স্পর্শ করা শুরু করেন। জেসিকা বলেন, ট্রাম্প আমার বুক স্পর্শ করেন। স্কার্টের ভিতর দিয়ে হাত প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় তাকে অক্টোপাসের মতো মনে হচ্ছিল। অক্টোপাসের মতো আমার সারা শরীর সে গ্রাস করেছিল। জেসিকা যখন বুঝতে পারলেন এটা তাকে নির্যাতনের পর্যায়ে পড়ছে তখন তিনি সিট ছেড়ে উঠে যান। বিমানের পিছনে গিয়ে বসেন। এ কাহিনী তিনি এ যাবত ঘনিষ্ঠ কমপক্ষে ৪ জনকে বলেছেন তিনি।

জেড