যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহর করমোরেন্ট।এ শহরের বাসিন্দারা তাদের প্রশাসনিক প্রতিনিধি হিসেবে (মেয়র) নির্বাচিত করেছেন ডিউক নামে ৭ বছর বয়সের একটি কুকুরকে।

নবনির্বাচিত মেয়র ডিউক আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবে।

ডিউক মেয়র পদে ওই প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত প্রার্থী ছিলেন খ্যাতনামা একজন স্থানীয় রাজনীতিক। তিনি ডিউকের প্রাপ্ত ভোটের অর্ধেক ভোটও পাননি প্রতিদ্বন্দ্বী রিচার্ড শেরব্রুক।

মেয়র হিসেবে কোনো প্রাণী নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের তালকিতনা শহরের মেয়র হিসেবে একটি বিড়ালকে নির্বাচিত করা হয়।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর