মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ওই বিমানে আরোহী ৬ জনই ছিলেন।
৫ আগস্ট (বৃহস্পতিবার) এ দুর্ঘটনা ঘটে বলে সিএনএন-এর খবরে এসব তথ্য জানা যায়।
কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোস্টগার্ডের ১ টি হেলিকপ্টার থেকে ২ জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ৬ আরোহীর কেউই বেঁচে নেই।
প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এইচএন





