লিবিয়ার রাজধানী থেকে বন্দুক ঠেকিয়ে সাবেক প্রধানমন্ত্রী আলি জাইদানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই ঘটনা ঘটে।

এদিকে লিবিয়ার অন্য মিডিয়া 'লিবিয়া এক্সপ্রেসে' বলা হয়েছে জাইদানকে তুলে নেওয়া হয় নি তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি জাইদান ত্রিপোলি অস্থানকালে তাকে হোটেল ভিক্টোরিয়া থেকে আটক করা হয়।

অভ্যন্তরীণ মন্ত্রনালয়ে মূখপাত্রের বরাত তারা এই খবরটি পত্রিকাতে প্রকাশ করে। তবে খবরটির সত্যতা নিয়ে এখনো সংবাদ মাধ্যমগুলো সন্দেহ প্রকাশ করছে। জার্মান ও লিবিয়া দুই দেশেরই নাগরিকত্ব আছে আল জাইদানের।

রোববার রাজধানী ত্রিপোলির হোটেলে অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাকে অপহরণ করে লিবীয় সূত্রের বরাতে জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

তাদের সূত্রমতে ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থিত 'আল শার্ক' হোটেলে হানা দিয়ে আলি জাইদানকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একটি সশস্ত্র দল।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অপহৃত হলেন জাইদান। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী থাকার সময় বন্দুকধারীরা তাকে অপহরণ করেছিল। তবে কয়েক ঘণ্টা পরই মুক্তি দেয়া হয়।

জেড