আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) এবং ইরানের মধ্যে পরমাণু আলোচনা আবারো শুরু হয়েছে। শনিবার ইরানের রাজধানী তেহরানে এই আলোচনা শুরু হয়। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
এবারের আলোচনাটি হচ্ছে মূলত আইএইএ'র প্রশ্নভিত্তিক। ব্যাপারটি অনেকটা এরকম-আইএইএ প্রশ্ন করবে, ইরান উত্তর দিবে।
শনিবারের আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছেন রেজা নাজাফি। তিনি হলেন আইএইএ'তে নিযুক্ত ইরানের দূত। অন্যদিকে, আইএইএ'র প্রতিনিধিত্ব করছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল তেরো ভারজুরান্টা।
কূটনীতিকরা এ আলোচনা থেকে আশার আলো দেখছেন। এর মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আরো পরিষ্কার অবস্থানে বলে তারা আশা করছেন।
এর আগে গত নভেম্বর মাসে জেনেভায় ইরান ও ছয় শক্তির মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়। ওই চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হয়। আইএইএ'র প্রতিনিধি দল ইতোমধ্যে ইরানের ভারী পানির একটি প্লান্ট পরিদর্শন করেছেন। এই প্লান্ট থেকে পারমাণবিক স্থাপনায় ভারী পানি সরবরাহ করা হয়। এ ছাড়া, একটি ইউরেনিয়াম খনিও পরিদর্শন করে আইএই-এর বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স[b]
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
ইরান-আইএইএ পরমাণু আলোচনা শুরু
আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) এবং ইরানের মধ্যে পরমাণু আলোচনা আবারো শুরু হয়েছে। শনিবার ইরানের রাজধানী তেহরানে এই আলোচনা শুরু হয়। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।