যুক্তরাষ্ট্রে ইথান স্কিমিডট নামের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
সোমবার মিসিসিপি অঙ্গরাজে এঘটনা ঘটে। স্কিমিডট ডেল্টা স্টেট ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশে খবর দিয়েছে। পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে।
হত্যাকাণ্ডের পর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক শ্যানন ল্যাম্বকে সন্দেহ করা হচ্ছে। কারণ, এর আগে সকালে এক নারীকে গুলি করে হত্যারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যাপক স্কিমিডট হত্যার পর ল্যাম্বকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর দেখা যাচ্ছে না। তারপরও প্রশাসন কোনো কিছুকেই হালকাভাবে নিচ্ছে না।
এআই





