বৃটিশ কনজারভেটিভ দলের প্রধান নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

ফলে অনেক জল্পনা কল্পনা শেষে বৃটেনের জনগণ পেলো তাদের নতুন প্রধানমন্ত্রীকে। যদিও বরিস জনসনের জয় প্রথম থেকেই অনেকটাই সুনিশ্চিত ছিল।

শেষ পর্যন্ত বৃটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হয়েছিল বরিস জনসনকে।

সোমবার কনজার্ভেটিভ দলের এক লাখ ৬০ হাজার সদস্য দলীয় প্রধান নির্বাচনে ভোট দেন। এতে বরিস জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। অপরদিকে জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট। 

এমআর