মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সম্ভাব্য আরো ১২২ বস্তুর সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এ খবর জানিয়ে বলেছেন, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এসব বস্তু দেখা গেছে।
গত ২৩ মার্চের তোলা এসব ছবিতে ধরা পড়া সবচেয়ে বড় বস্তুটি ২৩ মিটার লম্বা। এসব বস্তুর কোনো কোনোটি উজ্জ্বল এবং এগুলো কঠিন বস্তু বলে মনে হচ্ছে। গত ৮ মার্চের প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের এক ঘন্টা পর বেইজিংগামী যাত্রীবাহী বিমানটি নিখোঁজ হয়ে যায়।
হিশামউদ্দিন জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থ থেকে ২,৫৫৭ কিলোমিটার দূরে প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২৩৯ জন আরোহীবাহী বিমানটির সম্ভাব্য এসব বস্তুর খোঁজ পাওয়া গেছে। এসব বস্তু নিখোঁজ বিমানটির কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পেতে এগুলো সাহায্য করবে বলে জানান তিনি।
মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী বলেন, স্যাটেলাইট থেকে তোলা এসব ছবি অস্ট্রেলিয়ার উদ্ধার ও সমন্বয় কেন্দ্রকে সরবরাহ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট আজ বুধবার বলেছেন, নিখোঁজ বিমানটির সন্ধান পেতে তার দেশ সম্ভাব্য সবকিছু করবে।
এর আগেও স্যাটেলাইট থেকে তোলা ছবিতে চীন সাগর এবং ভারত মহাসাগরে একাধিকবার নিখোঁজ বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলেও বাস্তবে উদ্ধারকর্মীরা সেগুলো খুঁজে পাননি। সূত্র: বিবিসি, আইআরআইবি।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
স্যাটেলাইট ছবিতে নিখোঁজ বিমানের সম্ভাব্য ১২২ বস্তুর সন্ধান
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সম্ভাব্য আরো ১২২ বস্তুর সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এ খবর জানিয়ে বলেছেন,
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















