বিহারে বিহারের গয়ায় নেতার গাড়ি ওভারটেক করার জের ধরে ঝামেলার সূত্রপাত এবং এক পর্যায়ে গুলি করে হত্যা করা হল এক যুবককে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বিহারের বিধান পরিষদের সদস্য জেডিইউ নেতা মনেরামাদেবীর স্বামী বিন্দি যাদবের বিরুদ্ধে।
বিন্দি যাদবকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর দেহরক্ষীকেও। তবে কারা ওই যুবকে খুন করল পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
মৃতের বন্ধুর অভিযোগের ভিত্তিতেই মনোরমাদেবীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত যুবকের বন্ধু আয়ুষের অভিযোগ, গাড়ি ওভারটেক করা নিয়েই সংঘাতের সূত্রপাত। সেই সময় অন্য গাড়ি থেকে কয়েক জন নেমে এসে তাঁর বন্ধুকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আয়ুষ আরও জানিয়েছেন, ওই ব্যক্তিদের মধ্যে একজন কমান্ডোর ইউনিফর্ম পরে ছিলেন।
এমআইএস





