যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আরকানসাসে অঙ্গরাজ্যের লিটল রক এলাকার উত্তরপশ্চিমে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র বিল স্যাডলার জানান, দুইটি পৃথকস্থানে হামলা করে তিনজনকে হত্যা হয়েছে। যার একটির সঙ্গে আরেকটির সম্পর্ক থাকতে পারে পুলিশ ধারণা করছে। হামলাকারীকে খুঁজে বের করতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশের একটি বিশেষ টিম। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের অভিযান চলছে।

এমই