সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর মধ্যদিয়ে রকেটে পারমাণবিক যুদ্ধাস্ত্র স্থাপনের সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া।

আজ শুক্রবার পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টা পর দেশটি একথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, ‘উত্তর কোরিয়া এই পরীক্ষার মধ্যদিয়ে পারমাণবিক যুদ্ধাস্ত্রের কাঠামো ও বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। তারা এখন কৌশলগত ব্যালিস্টিক রকেটে এই যুদ্ধাস্ত্র স্থাপনে সক্ষম।’

এর আগে পঞ্চমবারের মত পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর তীব্রতা ছিল প্রায় ১০ কিলোটন। যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে কিছুটা কম মাত্রা। হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল ১৫ কিলোটন। জানুয়ারি মাসে চতুর্থ পরমাণু পরীক্ষা চালানো বোমার মাত্রা ছিল ৬ কিলোটন।

এমবি