যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে ওবামার ভাষণের প্রশংসা করেন শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ওয়াল্ডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে প্রেসিডেন্ট ওবামা ও মার্কিন ফার্স্ট লেভি মিশেল ওবামা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউ ইয়র্কে অবস্থানরত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে অভ্যর্থনা জানান ওবামা দম্পতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনকে অভ্যর্থনা জানানোর সময় জলবায়ু নিয়ে তার বক্তব্যের প্রশংসা করেন ওবামা।

এ ছাড়া অভ্যর্থনায় অংশ নেয়া অন্য বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর