কেনিয়ার রাজধানী শহর নাইরোবিতে পরপর দু’টি বিস্ফোরণে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণে আহত হয়েছে অনেকে৷
সোমবার বিকেলে ঘটনাটি ঘটে নাইরোবির ইস্টলেই এলাকায়৷ ওই এলাকাটিতে মূলত সোমালিয়ার অভিবাসীদের বাস৷ ফলে মনে করা হচ্ছে, গত বছর সেপ্টেম্বরে নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালানো আল শাবাব জঙ্গিগোষ্ঠীই বিস্ফোরণ ঘটিয়েছে৷
কেনিয়ার বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এদিনের বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে৷ আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান হয়েছে৷
কেনিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার ওই এলাকাতেই বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক জঙ্গির৷ বোমাটি তেমন শক্তিশালী না হওয়ায়, তেমন ক্ষয়ক্ষতি হয়নি৷ এদিন একই এলাকায় বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
কেনিয়ায় দুটি বিস্ফোরণে নিহত ৬
কেনিয়ার রাজধানী শহর নাইরোবিতে পরপর দু’টি বিস্ফোরণে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণে আহত হয়েছে অনেকে৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটে নাইরোবির ইস্টলেই এলাকায়৷ ওই এলাকাটিতে মূলত সোমালিয়ার অভিবাসীদের বাস৷ ফলে মনে করা





