ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইরানের সঙ্গে তারা ঐতিহাসিক সম্পর্ক উন্নত করতে চায়।
তেহরান সফরে আসা হামাস প্রতিনিধিদলের নেতা ও সংগঠনের রাজনৈতিক শাখার সদস্য মুহাম্মাদনাসর একথা বলেছেন।তিনি জানান, ফিলিস্তিন ইস্যুতে সমস্ত ইসলামি সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে তাদের এসফর অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংকটপূর্ণ অবস্থার উত্তরণ ঘটানোর জন্য ইরানের সঙ্গে সম্পর্ক করা দরকার বলেও তিনি উল্লেখ করেন।
মুহাম্মাদ নাসর জানান, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের কাছে অধিকৃত জেরুজালেম শহরের ঘটনাবলী ও পবিত্র আল-আকসা মসজিদের বিরুদ্ধে বিপজ্জনক হুমকিগুলো তুলে ধরেছেন।
এছাড়া, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন এবং হামাস কিভাবে তার জবাব দিয়েছে তাও আলোচনায় উঠে আসে। এর পাশাপাশি গাজার ক্রসিংপয়েন্টগুলো বন্ধ করে দেয়া, গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় ইসরাইলের বাধা এবং গাজার ওপর ইসরাইলের নির্বতনমূলক অবরোধ নিয়েও আলোচনা হয়েছে।
টিআই





