জাপানে আরেটি তুষার ঝড় আঘাত হানায় শুক্রবার রেল, সড়ক পথের যাত্রা পথে ব্যাপক বিপর্যয় ঘটে। সকালে স্তুপাকারে তুষার জমার ফলে বিমানের ১০০টি ফ্লাইট বাতিল হয়ে যায়।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের পর শনিবারে দেশের কোনো কোনো অঞ্চলে ১২ ইঞ্চির কাছাকাছি তুষারপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল।
এক সপ্তাহ আগে এখানকার ভয়াবহ তুষারপাত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়ে যায়। ওই প্রবল তুষারপাতে অন্তত ১১ জনের প্রাণহানী ঘটে ও আরো ১২০০ জন আহত হয়।
শুক্রবার দুপুরে হালকা তুষার পড়ে। আবহাওয়া বিভাগ এ তুষারপাত রাত অবধি অর্বাহত খাকবে বলে জানায়।
আবহাওয়া বিভাগ পশ্চিম ও মধ্য জাপানের উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও জলোচ্ছ্বাস হতে পারে বলে হুঁশিয়ার করেছে।
তুষার ঝড়ের ফলে ‘শিনকানসেন’ বুলেট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
জাপান এয়ারলাইন্স (জেএএল) জানায়, শুক্রবার বিমানের ৭৭টি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং দেশের অভ্যন্তরে যাতায়াতের অল নিপ্পন এয়ার লাইন্সের (এএলএ) ৪০টি ফ্লাইট বাতিল হয়ে যায়।
আবহাওয়া বিপর্যয় শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গত সপ্তাহে রাজধানী টোকিওতে ২৭ সেন্টিমিটার তুষারপাত হয়। যা ছিল গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]