আফগানিস্তানে বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন নির্বাচন কর্মী রয়েছেন। রোববার দেশটির উত্তরে অবস্থিত সামানগান প্রদেশের গভর্নর এ তথ্য জানিয়েছেন।
দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পর শনিবার সন্ধ্যায় রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
গভর্নর খায়রুল্লাহ আনুস বার্তাসংস্থা রয়াটার্স'কে বলেন, নিহতদের মধ্যে ৩ জন স্থানীয় স্বাধীন নির্বাচন কমিশনের(আইইসি)সদস্য এবং ২ জন প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহর টিমের পর্যবেক্ষক।
উল্লেখ্য, নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ এবং সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। সূত্র: রয়াটার্স।
ঢাকা, ১৫জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই।





