একজন ভিন্নমতালম্বী খ্রিস্টান যাজক ১০ জন কুমারী নারীকে প্রায় এক দশক যৌন নির্যাতন করেছেন। নির্যাতনের শিকার ১০ নারীর মধ্যে ২ জনের অভিযোগের প্রেক্ষিতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ঐ যাজককে। বর্তমানে যাজক পলাতক রয়েছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের পাইন কাউন্টিতে বাস করেন ৫২ বছর বয়সী ভিন্নমতালম্বী খ্রিস্টান যাজক ভিক্টর এ. বার্নাড। তিনি নিজেকে বিশেষ ব্যক্তি মনে করেন। তার বেশ কিছু অনুসারী রয়েছেন।
নির্যাতিতা কুমারীদেরকে ঐ যাজক বলতেন, যিশু এবং রাজা সলোমনের অনেক নারী অনুসারী ছিল। সুতরাং, স্রষ্টার ইচ্ছা অনুসারে সে নিজেও অনেক নারীর সাথে যৌন মিলন করতে পারবে। এ কাজটা তার জন্য স্বাভাবিক ঘটনা।
ডেইলি মেইলের খবরে বলা হয়, অনুসারীদের মধ্যে কয়েকজন ব্যক্তি তাদের প্রথম কুমারী কন্যাদেরকে যাজকের সেবায় নিয়োজিত করেন। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ২৪ বছরের মধ্যে।
এই কন্যাদের সাথে নিয়মিত যৌন মিলন করতেন যাজক ভিক্টর এ. বার্নাড।
যাজকের হাতে দীর্ঘ দিন নির্যাতনের শিকার হয়েছেন লিন্ডসেই টরনাবি এবং জেস সুইস নামের দুই কন্যা।
জেস সুইস ১২ বছর বয়সে এবং লিন্ডসেই টরনাবি ১৩ বছর বয়সে তাদের পিতামাতার নির্দেশে যাককের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে।
এক পর্যায়ে অতিষ্ট হয়ে তারা যাককের বাড়ি থেকে পালিয়ে আসে। এরপর সম্প্রতি নিজেদের দুর্দশার কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।
১১ এপ্রিল যাজকের বিরুদ্ধে সারাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা দোষী যাজকের অনুসারীরা তাকে ওয়াশিংটন রাজ্যে লুকিয়ে রেখেছে।
[b]এক নির্যাতিতার জবানবন্দী[/b]
২০০০ সালে ১৩ বছর বয়সে লিন্ডসেই টরনাবি তার পিতা-মাতার সাথে যাজক ভিক্টর এ. বার্নাড-এর একটি সমাবেশে উপস্থিত হয়। যাজক তাকে দেখে নিজেরে কাছে ডাকেন ও 'সম্মানজনক অবস্থানের' কথা বলেন।
এরপর তাকে যাজকের আশ্রমে রেখে চলে যান পিতা-মাতা।
টরনাবি'র সাথে যৌনালাপ শুরু করেন যাজক। একপর্যায়ে যৌন মিলন করেন এবং কথাটি কাউকে বলতে নিষেধ করেন।
এভাবে যাজকের আশ্রমেই কাটতে থাকে কিশোরী টরনাবি'র দিন। তাকে সব সময় নরকের ভয় দেখানো হতো। এবিষয়ে তিনি বলেন "আমি সত্যিই আতঙ্কিত ছিলাম এবং আমি জানতাম না সৃষ্টিকর্তা আমাকে কী শাস্তি দিবেন"।
পিতা-মাতার কাছ থেকে মাত্র ৫ মাইল দূরে থাকত লিন্ডসেই টরনাবি। কিন্তু তাকে অনেকদিন পর পর দেখতে আসত পিতা-মাতা।
১৫ বছর বয়সে আশ্রম ত্যাগ করে সে বাড়িতে চলে আসে এবং দুর্দশার কথা তুলে ধরে। পিতা-মাতার পক্ষ থেকে তখন গালমন্দ করা হয়। তারপর তাকে ফিরে যেতে হয় আশ্রমে।
কিন্তু কয়েক বছর পর আশ্রম থেকে চিরদিনের জন্য চলে আসে টরনাবি। সেবিকা হিসেবে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে।
একদিন টরনাবি শুনতে পায়, তার চাচাতো ভাই-বোনেরা ২০১২ সালের নববর্ষের অনুষ্ঠানটি কীভাবে আনন্দের সাথে উদযাপন করেছে সে সম্পর্কে আলাপ করছে। তখন সে বুঝতে পারে, যাজক নামের পশুটি কীভাবে তার জীবন ডাকাতি করেছে।
এরপর পুলিশের কাছে নিজের দুখের অতীত তুলে ধরে নির্যাতিতা লিন্ডসেই টরনাবি। সূত্র: ডেইলি মেইল।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
নারীলিপ্সু যাজক: ১০ কুমারীকে প্রায় ১০ বছর ধরে নির্যাতন
একজন ভিন্নমতালম্বী খ্রিস্টান যাজক ১০ জন কুমারী নারীকে প্রায় এক দশক যৌন নির্যাতন করেছেন। নির্যাতনের শিকার ১০ নারীর মধ্যে ২ জনের অভিযোগের প্রেক্ষিতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ঐ যাজককে। বর্তমানে যাজক পলাতক রয়েছেন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।














