ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের একজন গর্ভবতী নারী ও তিন বছরের এক শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি এ হামলায় তিনজন আহত হয়।
গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান থেকে হামলা চালালে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরাইল সাধারণত এ ধরনের হামলার বিষয়ে দাবি করে থাকে যে, হামাসের রকেট হামলার পর তারা প্রতিশোধ নিয়েছে। তবে এবার বলেছে, হামাসের একটি অস্ত্র তৈরির স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সম্প্রতি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল।
এছাড়া, পশ্চিম তীরে প্রায় প্রতিদিন ইহুদিবাদীরা হত্যাকাণ্ড চালাচ্ছে। এর মাঝে গাজায়ও কয়েক দফা হামলা চালিয়েছে। হামাস বলছে, ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ সশস্ত্র প্রতিরোধ। (সূত্র: রেডিও তেহারন)
এমকে





