প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৈঠকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান মাইথ্রিপালা সিরিসেনা। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে প্রথমে একান্তে ও পরে আনুষ্ঠানিক বৈঠক করবেন সিরিসেনা। বৈঠক শেষে সই হবে বিভিন্ন চুক্তি ও এমওইউ।
শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছেন মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এ সফর।
এমএনজে





