দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে প্রবল ঝড়ের মুখে একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় মাত্র আটজনকে উদ্ধার করা গেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া মঙ্গলবার এ খবর জানায়।
উদ্ধার তৎপরতা চললেও প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
জিনহুয়া জানায়, জাহাজটি হুবেই প্রদেশের নানজিং থেকে চোংকিং যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার রাত নয়টা ২৪ মিনিটে জাহাজটি ডুবে যায়।
উদ্ধার হওয়া জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সাইক্লোনের কবলে পড়লে জাহাজটি দ্রুতই ডুবে যায়।
বার্তা সংস্থাটি জানায়, জাহাজটিতে চারশ পাঁচজন যাত্রী, পাঁচজন ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবং ৪৭ জন জাহাজটির ক্রু ছিলেন।
এমকে





