চীনের দক্ষিণ-পশ্চিমে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি জানার চেষ্টা করছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিচুয়ানের সীমান্তবর্তী ইউনান প্রদেশে শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে।
ইয়ংশান কাউন্টির ক্সিলোদু শহর থেকে সাত কিলোমিটার দূরে এটি আঘাত হানে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চায়না আর্থকুয়াক নেটওয়ার্কস সেন্টারের তথ্য মতে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
সিনহুয়া আরো জানায়, সকাল ছয়টা ৪০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কারণে লোকজন ঘুম থেকে জেগে ওঠে এবং ঘরের বাইরে চলে আসে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক জোরে ভূকম্পন অনুভূত হলেও এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।’
ইয়ংশান প্রচারণা কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ঘটনায় কর্তৃপক্ষ ক্ষয়-ক্ষতির বিষয়টি জানার চেষ্টা করছে।
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
চীনে ভূমিকম্পের আঘাত
চীনের দক্ষিণ-পশ্চিমে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















