চীনে বিষক্রিয়ায় ২ স্কুলছাত্রী মারা যাওয়ার মামলায় একটি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকসহ ২জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে,২০১৩ সালের এপ্রিলের শেষের দিকে পিংশান এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার দিন অভিযুক্ত প্রধানশিক্ষক তার সহযোগীকে ইঁদুর মারার তরল পদার্থ জাতীয় বিষ ভর্তি একটি বোতল ফেলে দিতে বলেন।
ওই সহযোগী বোতলটি রাস্তায় ফেলে দিলে পার্শ্ববর্তী একটি কিন্ডারগার্টেনের ২ ছাত্রী তা কুড়িয়ে নিয়ে পান করে। এরপর এর বিষক্রিয়ার তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় শিজিয়াজহং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ওই প্রধানশিক্ষক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ডের রায় দেন।
রায় শোনার পর অভিযুক্ত প্রধানশিক্ষক বেশ বিমর্ষ হয়ে পড়েন। সাজাপ্রাপ্ত ২জন এ রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে। সূত্র: এপি।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]