রাশিয়ায় চলন্ত একটি বাসের সাথে ট্রেনের সংঘর্ষ ঘটলে এ পর্যন্ত প্রায় ১৯ জন নিহত হয়েছে। বাসে মোট যাত্রী সংখ্যা ছিল ৫৫ জন।

রাশিয়ার মস্কো শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি লাল বাতি আগ্রাহ্য করে রেল ক্রস করার সময় দুর্ঘটনাটি ঘটে।

বাসে থাকা যাত্রীর মধ্যে অনেকে বাস থেকে লাফিয়ে বাঁচতে সক্ষম হলেও বাসের ভিতর থাকা সব যাত্রীই নিহত হয়।

বাসটি এবং বাসের ভিতর থাকা দুই চালক কাজাখিস্তানের বলে স্থানীয় সংবাদ মাধ্যমে থেকে জানা যায়।

জেড