[b]ইরান:[/b] ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শতকরা ২০ ভাগ কমানো শুরু করেছে।জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা 'আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন' (আই এ ই এ) এ তথ্য জানিয়েছে।
গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন, ফ্রান্স ও জার্মানের সাথে ইরানের একটি চুক্তি হয়। এই চুক্তির পরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমানোর সিদ্ধান্ত নিল দেশটি।
ইরানের নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির উপর থেকে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথীল করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য নির্ধারিত নানতাজ প্লান্টের সেন্ট্রিফিউজগুলো বিচ্ছিন্ন করা হয়।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাচ্ছে ইরান
ইরান: ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শতকরা ২০ ভাগ কমানো শুরু করেছে।জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা 'আন্তর্জাতিক আনবিক
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।















