এবার ইসরায়েলি সেনাদের গুলিতে তাওয়ারাত আশরাউই (৭২) নামের এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে দখলকৃত পশ্চিম তীরের হেবরনের হালহুল এলাকার একটি পেট্রোলপাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেট্রোলপাম্পে গাড়ির তেল নেওয়ার জন্য গিয়েছিলেন তাওয়ারাত। এ সময় ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই বৃদ্ধা পেট্রোলপাম্পে অবস্থানরত সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাকে গুলি করা হয়।

শুক্রবার তাওয়ারাতসহ দুই ফিলিস্তিনি ইসরায়েলিদের গুলিতে নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা।

এআই