যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা। এবার কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ছয় জন নিহত হয়েছেন। গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কলোরাডো স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

হামলাকারী নিহতদের মধ্যে একজনের প্রেমিক বলে নিশ্চিত করে মার্কিন পুলিশ কর্তৃপক্ষ জানায়, হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে।
 

 এবিএস