মিশরের সিনাই উপত্যকার সশস্ত্র সংগঠন আনসার বেইত আল-মাকদিসের প্রধান শাদী আল-মেনেই নিহত হয়েছেন বলে জানা গেছে। সিনাই উপত্যকায় মিশরের সেনা ও পুলিশ সদস্যদের উপর হামলার জন্য আনসার বেইতকে দায়ী করা হয়। খবর বিবিসির। মিশরের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আনসার বেইতল আল-মাকদিসসহ আরো কয়েকটি সংগঠনকে নিরাপত্তা বাহিনীর উপর হামলার জন্য দায়ী করা হয়ে থাকে। শুক্রবারের ওই হামলায় আরও কয়েকজন আল কায়েদা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। গত বছরের জুলাইয়ে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে এ পর্যন্ত দুই শতাধিক সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। এসব হামলার জন্য আনসার বেইতকেই মূলত দায়ী করা হয়। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মিশরে সেনাবাহিনীর ত্রাস নিহত
মিশরের সিনাই উপত্যকার সশস্ত্র সংগঠন আনসার বেইত আল-মাকদিসের প্রধান শাদী আল-মেনেই নিহত হয়েছেন বলে জানা গেছে। সিনাই উপত্যকায় মিশরের সেনা ও পুলিশ সদস্যদের উপর হামলার জন্য আনসার বেইতকে দায়ী করা হয়। খবর বিবিসির।





