অবৈধ টিকা বিক্রির অভিযোগে ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, ৫৯ টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো এই টিকার বিষয়ে সর্বমোট ১৯২ টি ফৌজদারি মামলা করা হয়েছে।

চীনের সরকার জানিয়েছে, টিকা বিষয়ক প্রক্রিয়া আরো কঠোর করবে। এই ঘটনায় চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ২০১১ সাল থেকে এই অবৈধ টিকা বিক্রির চক্রটি সক্রিয় রয়েছে। ২০১৫ সালে ৮৮ মিলিয়ন ডলার সমমূল্যের টিকা বিক্রির সময় দুই নারীকে আটক করা হয়।

 কিন্তু বিস্তারিত মাত্র গত মাসে সামনে এসেছে। চীনের স্টেট কাউন্সিল জানিয়েছে কমপক্ষে ৩৫৭ জন কর্মকর্তার চাকরি হারানো থেকে শুরু করে বিভিন্ন মাত্রার শাস্তি হবে। ২০২ জনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত। বিবিসি।

এআই