ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি বলেছেন, হায়দার আল-আবাদিকে তার পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করা সংবিধানের লঙ্ঘন এবং এটার 'কোনা মূল্য নেই'।

সংসদের ডেপুটি স্পিকার হায়দার আল-আবাদি'র সরকার গঠনের বিরুদ্ধে মঙ্গলবার ফেডারেল আদালতে অভিযোগ করেছেন নুরি আল-মালিকি।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত সাপ্তাহিক বক্তৃতায় মালিকি বলেন, “আমি নিশ্চিত করে বলছি যে, আমার মন্ত্রিসভা কাজ অব্যাহত রাখবে এবং আদালতের রুলিং ছাড়া এ মন্ত্রিসভার পরিবর্তে নতুন মন্ত্রিসভা হতে পারে না।”

এ সময় তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হায়দার আল-আবাদিকে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সমালোচনা করেন। প্রেসিডেন্ট মাসুম সোমবার আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে সমোননীত করে সরকার গঠনের আহ্বান জানান। 

এদিকে, প্রধানমন্ত্রী পদে মনোনীত আল-আবাদি গতকাল তার ফেইসবুক পেইজে জানিয়েছেন, নতুন সরকারে মালিকির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

অন্যদিকে, ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়াটার্স

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই