ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোন সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন দেশটির বিমান বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদেহ।
তিনি বলেছেন,ইরানের বিমান বাহিনী হচ্ছে মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বের অন্যতম দক্ষ বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগের মতো বিমান বাহিনীও শত্রুর যে কোন ধরনের আগ্রাসনের জবাব দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ইরানের আকাশকে শত্রুমুক্ত রাখার বিষয়ে বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
এর আগে গত রোববার বিমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বারখোর বলেছেন,ইরান নতুন প্রজন্মের সায়েক্বে জঙ্গি বিমান নির্মাণ করেছে। এসব জঙ্গি বিমান বিভিন্ন ধরনের রকেট,বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এতে রয়েছে সর্বাধুনিক রাডার ব্যবস্থা। আগামী কয়েক মাসের মধ্যেই এসব জঙ্গি বিমান প্রদর্শন করা হবে বলে জানান তিনি।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। কিন্তু ইরান বারবারই ঘোষণা করেছে,আক্রান্ত হলে এমন দাঁতভাঙা জবাব দেয়া হবে,যা শত্রুদের কল্পনার বাইরে। তবে ইরান কোন দেশের ওপর আগাম হামলা চালানোর পক্ষে নয়।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের বিমান বাহিনী
ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোন সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন দেশটির বিমান বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদেহ।
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।















