ভারতের তামিলনাড়ু রাজ্যে এআইএডিএমকে প্রধান ও এ রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের খবর শুনে শনিবার সন্ধ্যা থেকে ছয়জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া আরো ১০ জন হার্ট অ্যাটাকে মারা গেছে।

এদিকে কারাদণ্ডের খবরে দু:খে আরো দুজন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

পুলিশের ভাষ্যমতে, জয়ললিতার কারাদণ্ডের খবরে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুনিভেলি, শিবাগঙ্গাই, তিরুচি ও এরোদে থেকে একজন করে মোট ছয়জন আত্মহত্যা করে।

জয়ললিতার রায়ের খবর শুনে শনিবার শিবাগঙ্গাই জেলায় ৭০ বছরের সুব্রামানিয়াম বিষপানে আত্মহত্যা করেন। তিরুচাই জেলায় এ ঝনশা নামের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। চেন্নাইয়ে ভেংকিটেশান নামের এক ইলেকট্রিশিয়ান গায়ে আগুন লাগিয়ে প্রথমে আহত ও পরে হাসপাতালে মারা যায়।

কাঞ্চিপুরমে ৫০ বছরের এএন বাবু নামের একজন গলায় ফাঁস দিয়ে এবং তিরুনিভেলিতে ৪৮ বছর বয়সী এআইএডিএমকে’র কর্মী চলন্ত বাসের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এ ছাড়া এরোদেতে লক্ষণ নামের অপর আরেকজন আত্মহননের পথ বেছে নেয়।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ