যুক্তরাষ্ট্রে গণছুরিকাঘাতে ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী ও ১ জন নিরাপত্তারক্ষী। বুধবার পেনসেলভেনিয়া স্টেটে অবস্থিত ফ্রাঙ্কলিন রিজিওনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে এলেক্স হিরবাল নামের ১৬ বছরের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মানুষ হত্যার চেষ্টা এবং ২১ জনকে হামলার অভিযোগ আনা হয়েছে।
শিক্ষার্থীটি নিজেও আহত। তার আহত বাহুর চিকিৎসা করা হয়েছে।
জানা গেছে, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া অ্যালেক্স ১০ ইঞ্চি ফলার একটি ধারালো ছুরি নিয়ে বিভিন্ন ক্লাস রুমে হামলা চালায়। টানা ৩০ মিনিট ধরে একের পর এক ক্লাসরুম ও হলঘরের ২০০ ফুট জায়গা জুড়ে ১০ ইঞ্চির ধারালো ছুরি নিয়ে নির্বিচারে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সে।
বিবিসি'র খবরে বলা হয়েছে, আহতদের অধিকাংশের বয়স ১৪ বছর। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন, সাতজন শিক্ষার্থীর ঘাড় ও কাধে ছুরিকাঘাত করা হয়। এছাড়া ২ জনের অবস্থা গুরুতর। তবে, সকলেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক জেনারো পিরাইনু জানিয়েছেন, স্কুলে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটার দৃশ্য সংগ্রহ করবেন তদন্তকারীরা। এ জন্য কয়েকদিন স্কুল বন্ধ থাকবে। তিনি আরো বলেন, যারা আহত হয়েছে এবং এই ভীতিকর শোকাবহ ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে।[b]
ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে স্কুলে গণছুরিকাঘাতে আহত ২১ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে গণছুরিকাঘাতে ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী ও ১ জন নিরাপত্তারক্ষী। বুধবার পেনসেলভেনিয়া স্টেটে অবস্থিত ফ্রাঙ্কলিন রিজিওনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।





