নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিবাহিতা ও অজ্ঞাত এক নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন।

২০০৫ সালে ধারণ করা ভিডিওতে তার এমন মন্তব্যের ফুটেজ এখন দ্য ওয়াশিংটন পোস্টের হাতে। তা প্রচার হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

55d4f4bf1d00006e00145537

শুধু তা-ই নয়। তিনি টিভি উপস্থাপক বিলি বুশকে বলেন, যখন আপনি একজন তারকা হয়ে যাবেন তখন নারীদের বাগিয়ে নেয়া খুব সহজ। তাদেরকে নিয়ে যা খুুশি তা-ই করতে পারেন।

34933_warn

ওই ফুটেজে ডনাল্ড ট্রাম্পকে আপত্তিকর, অশালীন, অশ্লীল শব্দ ব্যবহার করতে শোনা যায়।

তিনি বলেন, সুন্দরী নারীদের প্রতি তিনি অটোমেটিক্যালি আকর্ষণ বোধ করেন এবং তাদেরকে চুমু দেয়া শুরু করেন।

Iowa-trump-kiss_3565158b-large_trans++pJliwavx4coWFCaEkEsb3kvxIt-lGGWCWqwLa_RXJU8

বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিয়ের মাত্র কয়েক মাস আগে ডনাল্ড ট্রাম্প ওই মন্তব্য করেন। এই ভিডিও ফুটেজটি এখন প্রচার করা হচ্ছে সিএনএন সহ বিভিন্ন মিডিয়ায়।

ভিডিও

এসএম