গণভোটে ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার রায় দেয়ার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী অক্টোবরে তিনি দায়িত্ব ছাড়বেন।

শুক্রবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৩ জুন) ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে থাকা না থাকা নিয়ে গ্রেট ব্রিটেনজুড়ে এ গণভোট অনুষ্ঠিত হয়। এ গণভোটের ফলাফলে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ৫২ শতাংশ নাগরিক, ইইউতে থাকার পক্ষে ভোট দেয় ৪৮ শতাংশ মানুষ।

এমই