ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমাদের সঙ্গে বৈঠকের জন্য আকু-পাকু করছে আমেরিকা।

এ ব্যাপারে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। পরমাণু ইস্যুতে ইরানের বর্তমান নীতি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। খবর আনাদোলুর।

রাজধানী তেহরানে বুধবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির হাজার হাজার কমান্ডারের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরান সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় আত্মসমর্পণ করেনি এবং তেহরান কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে দেয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে স্থগিত রাখার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

তিনি বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে তারা কাকুতি-মিনতি পর্যন্ত করেছে। ইউরোপীয় বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছেও তারা পারেনি।

এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ভবিষ্যতেও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হবে।

এমআর