সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ বিভিন্ন যুদ্ধবিমান উড্ডয়নের ছবি প্রকাশ করেছে।

পোস্টে আরও বলা হয়, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর রাখার পাশাপাশি বাহিনীকে পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই সেন্টকমের এ বার্তা সামনে এলো।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করে, তাহলে ইরানকে ‘ভয়াবহ’ পরিণতির মুখোমুখি হতে হবে।

এনএইচ