গুজব ছড়িয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দেয়ার জন্য জাপানকে দায়ী করেছে চীন। সম্প্রতি জাপানি গণমাধ্যমে খবর বের হয়, দক্ষিণ চীন সাগরে নয়া বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে বেইজিং।
এর প্রতিবাদে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি রোববার বলেছেন, জাপানের উগ্র ডানপন্থী সরকার এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিয়ে পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।
আর এ কাজে টোকিওর আসল উদ্দেশ্যে দেশটির সংবিধানে পরিবর্তন এনে নিজের সমরশক্তি বৃদ্ধি করা। হং লি আরো বলেন, “আমি কঠোরভাবে জাপানকে সতর্ক করে দিয়ে বলতে চাই তারা যেন নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে গুজব ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে।”
জাপানের সরকার সমর্থক পত্রিকা আসাহি শিম্বুন গত শুক্রবার দাবি করে, চীনের বিমান বাহিনীর কর্মকর্তারা পূর্ব চীন সাগরের উপর আরেকটি বিমান প্রতিরক্ষা অঞ্চল (এডিআইজেড) ঘোষণা করার পরিকল্পনা তৈরি করেছে। এটি ঘোষিত হলে ওই সাগরে অবস্থিত যেসব দ্বীপের ওপর চীন ও ভিয়েতনাম একসঙ্গে মালিকানা দাবি করছে সেসব দ্বীপের ওপর বেইজিং-এর নজর রাখা সহজ হবে।
জাপানি পত্রিকার ওই খবরের সূত্র ধরে মার্কিন সরকার শনিবার চীনকে সতর্ক করে দেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করে, এটি হবে একটি একতরফা উষ্কানিমূলক পদক্ষেপ। এ ছাড়া, কূটনৈতিক উপায়ে আঞ্চলিক বিরোধ মিটিয়ে ফেলার যে প্রতিশ্রুতি বেইজিং দিয়েছে তাও লঙ্ঘন করা হবে এর মাধ্যমে।
অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর জাপানি পত্রিকার খবরকে ‘অসমর্থিত সূত্রে পাওয়া’ বলে উল্লেখ করেছে। এর জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজের পানিসীমায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ঘোষণাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার বেইজিং সংরক্ষণ করবে।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছে জাপান: চীনের অভিযোগ
গুজব ছড়িয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দেয়ার জন্য জাপানকে দায়ী করেছে চীন। সম্প্রতি জাপানি গণমাধ্যমে খবর বের হয়, দক্ষিণ চীন সাগরে নয়া বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে বেইজিং।





