ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “বৈধ উপায়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরুন।”
ইরানের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদর সঙ্গে বৈঠেকর সময় তিনি এ আহ্বান জানান।
ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক বিক্ষোভ-সমাবেশের পর আয়াতুল্লাহ আমোলি লারিজানি এ কথা বললেন।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া ও বেকারত্ব নিরসনের দাবিতে ছোটখাটো বিক্ষোভ হলেও দুষ্কৃতকারীরা সেসব বিক্ষোভের সুযোগ নিয়ে সরকারি সম্পত্তি ও জানমালের ক্ষয়-ক্ষতি করেছে।
আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেন, কিছু মানুষের ন্যায্য দাবি রয়েছে কিন্তু কিছু সুবিধাবাদী পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এ অবস্থায় দুষ্কৃতকারীদের প্রতি আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি দেশের কিছু কর্মকর্তা সমর্থন দিয়ে অতীত ভুলের পুনরাবৃত্তি করেছেন।





