আফগানিস্তানের তুরস্ক দূতাবাসের একটি গাড়িতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

আফগান কর্মকতারা জানান, কাবুলের কূটনৈতিক জোনে আজ স্থানীয় সময় সকাল ৮টার দিকে বোমাভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করা হয়। তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাবুলে আত্মঘাতী হামলা সম্প্রতি অনেক কমে এসেছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে ব্রিটিশ দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছিল।
সূত্র : বিবিসি

জেআই