ন্যাশনাল গার্ড অফ নাইজার (জিএনএন) জানিয়েছে, তাদের একটি গাড়ি পেতে রাখা ল্যান্ডমাইনের ওপরি উঠলে এই ঘটনা ঘটে। জিহাদিরা এই অঞ্চলে নিয়মিত হামলা চালায়।

জিএনএন বলেছে, সামিরা গ্রাম থেকে ৬ কিলোমিটার (৪ মাইল) দূরে এ বিস্ফোরণ হয়। নাইজারের সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ হামলার ঘটনা।

আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত জিহাদিদের সাথে লড়াই করে যাচ্ছে দেশটি। এছাড়া দক্ষিণ-পশ্চিমে তাদের বোকো হারামের জিহাদি যোদ্ধাদের সাথেও লড়াই করতে হয়।

উল্লেখ্য, নাইজারে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে। খবর : এএফপি

এন