মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ এ বিষয়টি নিশ্চিত করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে কিনা, সংগঠনটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাবে কোন পরিবর্তন কোন এসেছে কিনা এ ব্যাপারে জানতে চাইলে ম্যারি হার্ফ বলেন, "মুসলিম ব্রাদারহুডের অফিসিয়াল ওয়েবসাইট আমি নিয়মিত না পড়লেও মিশরের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না যুক্তরাষ্ট্র।"

ব্রাদারহুডের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানান তিনি। মিশরে জিহাদের ডাক দেয়ার ব্যাপারে একটি ভিডিও পোস্ট করার ব্যাপারে তিনি বলেন, যেকোন ধরনের সহিংসতার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।

এমএ