এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুদ্ধবিরতি কতটা কার্যকরভাবে বজায় থাকবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। অঞ্চলটিতে নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এস